যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে মিলল যুবদল নেতার মরদেহ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কুমিল্লা: কুমিল্লায় যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে এক যুবদল নেতার মরদেহ পেয়েছে পরিবার।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পায় পরিবার।
ওই যুবদল নেতার নাম তৌহিদুর রহমান। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
তিনি জানান, আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বারবার বলার পরেও তারা আমার ভাইকে তুলে নিয়ে যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ আমাদের জানায় তাকে গোমতীপাড়ের গোমতী বিলাস এলাকা থেকে তারা উদ্ধার করেছে। তিনি নাকি হাসপাতালে আছে। আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার মরদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। কীভাবে কখন তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরআইএস



0 Comments