মেহজাবীনের গায়েহলুদ সম্পন্ন, বিয়ে আজ
বিনোদন ডেস্ক
মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠান
ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অভিনয়শিল্পী মেহজাবীনের।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, চলবে সন্ধ্যা পর্যন্ত।
মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল।
সেই গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।
জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল।



0 Comments