ঈদের নতুন নোট ১৯ মার্চ থেকে, মিলবে ব্যাংকের যেসব শাখায়
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট ছাড়া শুরু হবে, সাপ্তাহিক ছুটি ব্যতীত ২৫ মার্চ পর্যন্ত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে এই নতুন টাকা সংগ্রহ করা যাবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।
একই ব্যক্তি একবার মাত্র নতুন নোট গ্রহণ করতে পারবেন।
যেসব ব্যাংক মাধ্যমে নতুন নোট বিতরণ করা হবে সেগুলো হলো - অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, এনআরবিসি ব্যাংকের ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিস শাখা, ব্র্যাক ব্যাংকের সাত মসজিদ রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের মেইন ব্র্যাঞ্চ, দিলকুশা, যমুনা ব্যাংকের লালমাটিয়া শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা মেইন শাখা।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
জেডএ/এসএএইচ



0 Comments