মৌলভীবাজার: চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বইছে কনকনে শীত। সকালে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের কমাতে পারেনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানানো হয়। এটিই দেশের শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই পারদ নেমে গেছে।আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, আজ শনিবার সকাল ৬টায় এবং সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
0 Comments