ভিনির গোলে জিতে আর্জেন্টিনার পেছনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক



গোলের পর ভিনির উদযাপন/সংগৃহীত ছবি

ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে ড্রয়ের দিকে যেতে থাকা ব্রাজিলকে একটি চমৎকার জয় এনে দেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।