আন্তর্জাতিক
পবিত্র শাওয়াল ও ঈদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ জনগণকে ঈদের চাঁদ অনুসন্ধান করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট 'ইনসাইড দ্য হারামাইন' তাদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে চাঁদ দেখার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি উন্মুক্ত স্থানে সাজানো হয়েছে।
সেই পোস্টে জানানো হয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা মক্কা সময় সন্ধ্যা ৬টায় দেওয়া হবে। এর ফলে, সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী চাঁদ উঠেছে কিনা তা বাংলাদেশের সময় রাত ৯টায় নিশ্চিত হওয়া যাবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি আজ (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অনুরোধ জানিয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তারা তা নিকটস্থ আদালত বা রেজিস্টারে অবহিত করবেন।
এছাড়া, সৌদি আরবে ১ মার্চ থেকে রোজা শুরু হয়েছিল, এবং আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে, চলতি বছরের রমজান মাসের সমাপ্তি হবে।
0 Comments