ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’কে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রাম দা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান।
0 Comments