দেশজুড়ে গ্রামীণফোনের ১ নম্বর এক্সপ্রেস স্পেশাল করেসপন্ডেন্টআপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫![]()
ঢাকা: সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের সেরা সেবা পৌঁছে দিতে ‘১ নম্বর এক্সপ্রেস’ নামের ক্যাম্পেইন শুরু করলো দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
অপারেটরটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকদের অনন্য এক অভিজ্ঞতা দেওয়ার জন্য দেশব্যাপী অন-গ্রাউন্ড ও অনলাইন এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে।
এ উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই উদাহরণ, যা দেশের ১ নম্বর টেলিকম অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থানকে আরও সুসংহত করবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর জিপি হাউজে ১ নম্বর এক্সপ্রেস বাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ‘একের মধ্যেই অনেক’ শীর্ষক নতুন থিম সং উন্মোচন করে গ্রামীণফোন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের সুবিধার্থেই প্রতিনিয়ত নানা সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমরা। ১ নম্বর এক্সপ্রেস ক্যাম্পেইনটি আমাদের সেই সম্পর্কেরই উদযাপন, যেখানে সরাসরি দেশের আনাচে-কানাচে গ্রাহকদের নিকট গ্রামীণফোনের সেবা পৌঁছে দিতে পারবো আমরা। আমরা চাই গ্রাহকরা আমাদের নেটওয়ার্কের পূর্ণ সক্ষমতা উপভোগ করুক, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হোক এবং তাদের হাতে পৌঁছে যাক সেরা টেলিকম সেবা যেমনটি তারা চান। অংশগ্রহণকারীদের অনন্য অভিজ্ঞতা দিতে ক্যাম্পেইনটিতে থাকবে আকর্ষণীয় সব ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম। গ্রাহকরা তাদের বৈচিত্র্যময় চাহিদার সঙ্গে মিল রেখে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে লাইভ মিউজিক পারফরম্যান্স, মিনি কনসার্ট, ইমার্সিভ গেমিং জোন ও মজার কুইজ প্রতিযোগিতা। এছাড়া গ্রামীণফোনের লোগোযুক্ত টিশার্ট, রিস্ট-ব্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডেড মার্চেন্ডাইজের পাশাপাশি বিশেষ ডাটা বা বিনোদনমূলক প্লেপ্যাকস অফার উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা। নির্ধারিত স্থান থেকে নাম্বার ওয়ান সিম প্ল্যান, জিপিফাই ও আলোর মতো সেবাগুলো ক্রয় করা যাবে। চমক হিসেবে তারকাদের সঙ্গে বাসে উঠার সুবর্ণ সুযোগ পাবেন দর্শনার্থীরা যা ক্যাম্পেইনটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমআইএইচ/আরআইএস


.png)
0 Comments