ফের সাকিবকে নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি ফিরতে পারেননি আর দেশের ক্রিকেটে।
দেশে থাকতে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অনেকটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। তবে রেহাই পাননি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার পেছনে অবশ্য রয়েছে সাকিবের অবদান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এই সিদ্ধান্তের কারণেই এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে বাংলাদেশ।
আসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরইউ


0 Comments