আজকের সর্বশেষ খবর আপডেট :৮ টাকা কেজি আলু, চাষিদের মাথায় হাত!

 

৮ টাকা কেজি আলু, চাষিদের মাথায় হাত!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট


নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কুড়িগ্রাম বীজ বিপণন কার্যালয়ে কর্মরত এক কুলি বলেন, ‘বিএডিসির বীজ হিমাগারে চলছে সিন্ডিকেট। ঠিকাদার, বিপণন কেন্দ্রের কর্মকর্তা ও কুলির সর্দার মিলে একটা সিন্ডিকেট করে বাড়তি দামে আলুর বীজ বিক্রি করতো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, এবার আলুতে উৎপাদন খরচ বৃদ্ধির মূল কারণ হচ্ছে বীজ আলুর দাম বেশি। এ ছাড়াও এবার কৃষকরা বেশি বেশি আলুর উৎপাদনের দিকে ঝুঁকেছিল, শ্রমব্যয় বেশি ছিল। সব মিলিয়ে উৎপাদন খরচটা একটু বেশি হয়েছে। তবে আমরা যদি কৃষকদের গুদামজাতের নিশ্চয়তা দিতে পারি, কৃষকরা যদি ভালোমতো গুদামজাত করতে পারে তবে দাম যখন বেশি হবে তখন বিক্রি করলে কৃষকদের লাভবান হবার সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমজেএফ

0 Comments