আজকের তাজা খবর : গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

 

গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট



আনোয়ারুল ইসলাম

গাইবান্ধা: বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিমাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আনোয়ারুল ইসলাম মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর সিংজানি গ্রামের ভোলা মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।

রাতে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মহিমাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



রোববার (২ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ








0 Comments