অভিনেত্রী সাফা কবির ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচনায়ও ছিলেন। চলতি বছরের শুরুতেই বেশ কিছু বিষয় নিয়ে নিজের আগ্রহের কথা জানান এই অভিনেত্রী।এর মধ্যে ছিল বিয়ে এবং সিনেমায় কাজের প্রসঙ্গ। বিয়ে নিয়ে সাফা কবির বলেছিলেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত।এদিকে সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি।
এদিকে, সাফা সাম্প্রতিক সময়ে মনোযোগী হয়েছেন নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই সিকদার ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ নাটকে ভূতের চরিত্রে দেখা গেছে তাকে। গেল ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় নাটকটি।বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫এনএটি
0 Comments