‘দায়িত্ববান শিক্ষার্থীদের হাত ধরে বৃদ্ধি পায় শিক্ষাঙ্গনের সৌন্দর্য’
নিউজ ডেস্ক
চট্টগ্রাম: আনন্দ উচ্ছ্বাসে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের দায়িত্ববোধ বৃদ্ধি এবং কর্তব্যপরায়ণ হতে সহায়ক ভূমিকা রাখে।
ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের সমান অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের ছাত্রীরাও ছেলেদের মতো সমানে এগিয়ে এসে খেলাধুলায় অংশ নিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবলসহ কয়েকটি বিভাগে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক আয়োজন করা হয়।
জেএমএস বুলেটিন, জেএমএস সুপারলিড, জেএমএস হাইলাইটস, জেএমএস সমাচর দর্পন এবং জেএমএস বেঙ্গল গেজেট নামে কয়েকটি দল এই টুর্ণামেন্টে অংশ নেয়। এরমধ্যে ছেলেদের ফুটবলে জেএমএস সুপারলিড, ক্রিকেটে জেএমএস বুলেটিন এবং নারীদের ক্রিকেটে সমাচার দর্পন চ্যাম্পিয়ন হয়। এসব দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ নকিব, মোহাম্মদ নঈম উদ্দীন এবং তাসনুভা তাহসীন।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসি/টিসি

.png)
0 Comments