আজকের সর্বশেষ খবর আপডেট :স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই।

 

স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই

নিউজ ডেস্ক

লাইলুন নাহার

ঢাকা: দেশের প্রখ্যাত স্থপতি ও অ্যাসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১.৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম।

এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআইএস




0 Comments