আজকের সর্বশেষ খবর আপডেট :এখনও স্মার্টকার্ড পাননি সাড়ে পাঁচ কোটি ভোটার।

 

এখনও স্মার্টকার্ড পাননি সাড়ে পাঁচ কোটি ভোটার

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট


 
বর্তমানে স্মার্টকার্ডের পাশপাশি নাগরিকদের হাতে লেমিনেটিং করা কাগজের এনআইডি দিচ্ছে ইসি। তবে বিভিন্ন সেবা নিতে গেলে কাগজের কার্ড নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। এক্ষেত্রে স্মার্টকার্ড ছাড়া অন্য কোনো কার্ড আমলে নিতে চায় না অনেক প্রতিষ্ঠান।
এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম সীমিত হয়ে আছে। তবে এই কার্যক্রম শেষ হলেই হাতে থাকা কার্ডগুলো দ্রুত বিতরণ করা হবে।

 
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ইইউডি/এজে

0 Comments