বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন যেভাবে কাটবে
স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর: টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়েছে পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানে।
বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশি উর্দু ভাষায় বয়ান শুরু করেন।
সকাল পৌণে ১০ টার দিকে তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল।
বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা এবং বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছেন শুরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আরএস/এমএ




0 Comments