আল হামরা শপিং সিটিতে স্বর্ণের দোকান লুট, কুমিল্লা থেকে গ্রেপ্তার ৩
সিনিয়র করেসপন্ডেন্ট
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন একটি স্পেশাল টিম গঠন করা হয়। পরে আল-হামরা শপিং সেন্টারের বিভিন্ন ফ্লোরের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার চুরির ঘটনায় একাধিক আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
এর আগে গত ৯ জানুয়ারি ভোরে সিলেট নগরের জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত নূরানী জুয়েলার্সে ঘটনা ঘটে। এ সময় ওই দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এনইউ/আরআইএস

.png)
0 Comments