মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধা সুনীতির
স্টাফ করেসপন্ডেন্ট
স্টাফ করেসপন্ডেন্ট
![]() |
বরিশাল: ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত সুনীতি মিস্ত্রী নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি মাদার্শীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীতি মিস্ত্রী উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার হাউরের পাড় এলাকার বাসিন্দা নগেন মিস্ত্রীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার চতলবাড়ী মোড় অতিক্রম করে যাওয়ার সময় ইজিবাইকের চাকায় সুনীতি মিস্ত্রীর শাড়ির আঁচল পেঁচিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।
0 Comments