গ্রাফিক আর্টস কলেজে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
।
।
।
ঢাকা: রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কলেজে ছাত্রদলের আয়োজনে স্কিল কম্পিটিশন ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্কিল কম্পিটিশনে নবীন শিক্ষার্থীদের কুইজ, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের পোস্টার ডিজাইন, প্রিন্টিং ডিপার্টমেন্টের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টার ডিজাইন এবং কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা টাইপিং দক্ষতা বিষয়ে অংশ নেন।

.gif)

0 Comments