আজকের সর্বশেষ খবর আপডেট :ঢাবিতে হিজাব পরিহিতদের পরিচয় শনাক্ত করবেন নারীরা।

 

ঢাবিতে হিজাব পরিহিতদের পরিচয় শনাক্ত করবেন নারীরা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট


ঢাকা: নারী শিক্ষক, নারী কর্মকর্তা-কর্মচারীরাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিজাব পরিহিত শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।



সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা, নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে।

পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
আরবি


0 Comments