ভিডিও কলে অর্ডার করলেই বাসায় পৌঁছে যাবে পছন্দের মাছ
নিউজ ডেস্ক
চট্টগ্রাম: নগরের দেওয়ান বাজারে নতুন শাখা চালু করেছে তাজা মাছের প্রতিষ্ঠান এজেএস ফিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিরাজউদ্দৌলা রোডের সাবেরিয়া জয়নাব কলোনি মার্কেটে নতুন শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
এজেএস ফিশের মালিক সাজ্জাদ হোসেন জানান, সব ধরনের সামুদ্রিক, নদী, হাওর, কাপ্তাই হ্রদ ও পুকুরের দেশি জাতের মাছ মিলবে আমাদের আউটলেটে। যারা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন তারা ভিডিও কলে মাছ পছন্দ করে অর্ডার করলেই ‘রেডি টু কুক’ করে বাসায় পৌঁছে দেব।
মাছ হাতে পাওয়ার পরেই দাম দেওয়া যাবে।
তিনি বলেন, তাজা মাছ, সঠিক ওজন এবং সেরা দামের নিশ্চয়তা দিয়ে পবিত্র রমজান মাসে আমরা নতুন শাখা চালু করেছি।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
পিডি/টিসি


.png)
0 Comments