খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা
সিনিয়র করেসপন্ডেন্ট
জানা যায়, পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি জানান, অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হামলায় থানার পরিদর্শক আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়েছেন। জান মিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল-আমিন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের ওপর হামলা চালায়।
তিনি বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা ওই তরুণকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তার জীবন সংকটাপন্ন। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়েছেন। শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এজেডএস/আরএইচ


.png)
0 Comments