কলকাতা: ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, আমি কোনোরকম সহিংসতায় সমর্থন যোগাতে পছন্দ করি না।
যখন বিরোধী দল হিসেবে লড়েছি, সেই সময়ও কোনো সাম্প্রদায়িক সহিংসতাকে ইন্ধন দিইনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমার মনে পড়ে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, একটা বড় ধরনের দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। আমি তখন রাইটার্স বিল্ডিং-এ (তৎকালীন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন) যাই।
তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমি তাদেরকে আবেদন জানাই, আপনারা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন সেটা আমাকে জানান, সেক্ষেত্রে আমিও আপনাদের সাহায্য করতে পারি।এরপর তিনি বলেন, আর প্রসঙ্গ যখন মহারাষ্ট্র, সেক্ষেত্রে বলতে পারি, আপনারা উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়াদের জিজ্ঞাসা করুন। ওরা উত্তর দিতে পারবে। এই প্রসঙ্গে আমার একটাই বক্তব্য, একতাই বিশ্বাস। কঠিন সময়ে ঝগড়া করা উচিত নয়। যখন কোনো সমস্যা তৈরি হয় তখন সকলকে একসঙ্গে কাজ করতে হয়।
মূলত নাগপুরে যখন উত্তেজনা সামাল দিতে পথে
0 Comments