নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাফুফে সভাপতির
সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস
২০১৮ সালে ফিফা কর্তৃক আর্থিক নিষেধাজ্ঞা পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সভাপতি তাবিথ আউওয়াল দায়িত্ব নেওয়ার পর গতকাল সেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে বাফুফে।
এবার নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি।
আজ নিজের ফেসবুক পেজে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
সেখানে উল্লেখ করেছেন নতুন উদ্যমে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান। নিজের ফেসবুকে তাবিথ লিখেছেন, আজ‘২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা ফিফার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেয়েছে গতকাল শুক্রবার। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর।
ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এআর


0 Comments